শায়েস্তাগঞ্জে রমজান উপলক্ষে এক মাসের খাবার পেলেন হতদরিদ্ররা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ PM

শায়েস্তাগঞ্জে রমজান উপলক্ষে এক মাসের খাবার পেলেন হতদরিদ্ররা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৭:৪৬:১৪ AM

শায়েস্তাগঞ্জে রমজান উপলক্ষে এক মাসের খাবার পেলেন হতদরিদ্ররা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র অসহায় পরিবারের সদস্যদের রোজা রাখার জন্য এক মাসের খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার ( ৫ মার্চ ) শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের জগন্নাথপুর মহল্লার হাজী বাড়িতে ১৫ পরিবারের মাঝে ২৫ কেজি চাল, ২ কেজি তৈল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি ছোলা, ২৫০ গ্রাম করে প্রতিটি প্যাকেটে হলুদ, মরিচ, ধন্যা, ১ কেজি খেজুর, তিন কেজি পেয়াজ করে এক মাসের খাবার হিসেবে প্রতিটি পরিবারের হাতে তুলে দেয়া হয়।

ইউকে ভিত্তিক চ্যারেটি প্রতিষ্ঠান "গিভ আউট অফ লাভ" নামের সংস্থাটি এই উপহার সামগ্রী তুলে দেয়। রমজান মাস উপলক্ষে এই উপহার সামগ্রী হতদরিদ্র ১৫ পরিবারের মাঝে তুলে দেয়া হয়। 

উপহার সামগ্রী পেয়ে অনেকেই  অশ্রু-স্বজল চোখে মহান আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেন।  এ সময় উপস্থিত ছিলেন গিভ আউট অফ লাভের চেয়ারপারসন আবু ইনায়া, আবু সুফিয়ান, জালাল উদ্দিন রুমি প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি