হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ PM

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৩:৩৯:৫৩ AM

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫।


হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল ছোবান (৬০) লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল ছোবানের সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই আজ বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র বল্লম–টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে অস্ত্রের আঘাতে আব্দুল ছোবান ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি অজয় চন্দ্র দেব বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মামলা করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি