বাহুবলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্ষিতা স্কুলছাত্রীর অনশন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৭ AM

বাহুবলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্ষিতা স্কুলছাত্রীর অনশন

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১১:৩৮:৩৬ AM

বাহুবলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্ষিতা স্কুলছাত্রীর অনশন

ছবি : নিজস্ব


বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্ষিতা স্কুল ছাত্রী অনশন করছে। ওই ছাত্রীর আগমনের খবর পেয়ে বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছে কথিত প্রেমিক মাছুম মিয়া (২৪) ও তার মা। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরজমিনে গিয়ে জানা যায়, পূর্ব জয়পুর গ্রামের দিনমজুর মরতুজ আলীর কন্যা,,(আছমা আক্তার রিয়া ১৫) পশ্চিম জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত। প্রায় দুই বছর ধরে রিয়ার সাথে প্রেমের সম্পর্ক চলছে একই গ্রামের দরবেশ আলীর ছেলে মাছুমের।

এ সুবাদে শুক্রবার (৮ মার্চ) রাত ১২টার দিকে মাছুম বিয়ে করার আশ্বাস দিয়ে রিয়াকে বাড়ির পাশে একটি মৎস্য খামারের ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে মাছুম কথিত প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। এর ঘন্টা খানেক পর অর্থাৎ রাত একটার দিকে ঘটনাস্থলে যায় কুদরত মিয়া, আব্দুল হক ও ফিরোজ মিয়া সহ কয়েক যুবক।

এসময় মাছুম পালিয়ে যায় বলে জানায় রিয়া। ওই তিন যুবক রাত ৪টার দিকে রিয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু অতিরিক্ত তিন ঘন্টা সময় রিয়া কার জিম্মায় বা কোন অবস্থায় ছিল রিয়া এর বিস্তারিত কিছু বলতে চায়নি।

রিয়া জানায়, শনিবার সকাল ৯ টার দিকে তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। এতে নিরুপায় হয়ে রিয়া প্রেমিক মাছুমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। শনিবার বিকেলে মাছুমের বাড়িতে গিয়ে রিয়া ও আশপাশের লোকজনের সাথে আলাপ করে এসব তথ্য জানা যায়।

রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখাকালে স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উভয়ের পরিবারের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?