বানিয়াচংয়ে ২১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

বানিয়াচংয়ে ২১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১০:৩৯:৩৩ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ২১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে ২১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড করা হয়েছে। পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্হানীয় মাত্রায় রাখতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো:সাইফুল ইসলাম।

উপজেলার সদরের বড়বাজার ও নতুন বাজারে মনিটরিংকালে  পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে না-থাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২১ টি মামলায় মোট ৩৩ হাজার ৫শ  টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি)কার্যালয় সূত্রে জানা যায়।

এম সি