স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে করিম বুদ্ধিমত্তা ব্যবহার করি দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাই উপজেলা প্রশাসন কর্তৃক বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী করা হয়েছে।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান পরিচালনায় সভা শুরুতে কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাস্টার শ্রী শ্রী গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় আলোচনা সভায় ভোক্তা অধিকার সংরক্ষন ও বাস্তবায়নের উপর বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সহ-সভাপতি এম এ ওবায়েদ, বামৈ বাজার কমিটির সভাপতি শেখ ফরিদ, সাংবাদিক তোহিদ মোল্লা, লাখাই বাজার কমিটির সভাপতি মহিবুর রহমান, উপস্থিত ছিলেন, লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, সাংবাদিক বিজয় আহাম্মদ সুমন,
এ ছাড়া উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন। শুক্রবার (১৫মার্চ) সকাল ১১টায় লাখাই উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
জৈন্তাবার্তা/এমকে




