প্রার্থনা ও আনন্দ উৎসবে বড়লেখায় চা বাগান গুলোতে নতুন পাতা সংগ্রহ শুরু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

প্রার্থনা ও আনন্দ উৎসবে বড়লেখায় চা বাগান গুলোতে নতুন পাতা সংগ্রহ শুরু

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০৭:৪৫:০৩ পূর্বাহ্ন

প্রার্থনা ও আনন্দ উৎসবে বড়লেখায় চা বাগান গুলোতে নতুন পাতা সংগ্রহ শুরু

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় চা বাগান গুলোতে শুরু হয়েছে নতুন চা পাতা কুঁড়ি তুলা। সরেজমিনে গেলে দেখা যায় বাংলাদেশ চা বোর্ডে পরিচালিত নিউ সমনবাগ চা বাগান ও পাথরিয়া চা বাগানে নতুন চা পাতার কুঁড়ি তুলতে আনন্দে আত্মহারা চা শ্রমিকরা।

নিউ সমনবাগ চা বাগান ও পাথারিয়া চা বাগানে শুরু হয়েছে চা উত্তোলন ও (টিপিং)। চা গাছে পুনিং করার ফলে তিন থেকে চার মাস বন্ধ ছিল চা উত্তোলন। চা গাছে পুনিং শেষে আবার নতুন কুড়ি এসেছে চা গাছে। এতে চা বাগান ফিরছে সবুজের সমারোহে।

পূজা আর্চনা মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পাতা তুলার উদ্বোধন করেন নিউ সমনবাগ চা বাগানের সহকারী ব্যবস্থাপক এমদাদুল হক।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এস্টেট স্টাপ এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ,নিউ সমনবাগ চা বাগানের কর্মরত প্রধান ঠিলা করনিক বাবু গংগেশ রঞ্জন দেব (শিপু), টিলা করণিক কৃপাময় দাস পিংকু, দীপক কুর্মী বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কন্দ মুন্ডা, সাধারণ সম্পাদক কালি প্রসাদ ভর, পঞ্চায়েত কমিটির সদস্য বেনু চাষা,পরিমল রিকমুন, চা শ্রমিক সর্দার সীতারাম গড়াইত, সাবেক বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ার, সাবেক ইউপি সদস্য মতিলাল রায়, বিশিষ্ট রাজনীতিবিদ মিঠুয়া রবিদাস (দাসু) সর্দার, যুবলীগ নেতা রাংগা চরন সাঁওতাল, চা শ্রমিকদের অন্যতম নেতা রাসবিহারী রবিদাস,ও বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অজিত রবি দাস।

সহকারী ব্যবস্থাপক এমদাদুল হক বলেন, এবার মৌসুমের  শুরুতেই আগাম বৃষ্টিপাত হওয়ায় এবং চা গাছে নতুন কুঁড়ি চলে আসায় বেশ কিছু বাগানে ট্রিপিং শুরু হয়ে গেছে। সাধারণত ডিসেম্বরের শেষ দিকে চা মৌসুম শেষ হয়ে যায়। তখন চা গাছে প্রুনিং করা হয়। এসময় দুই থেকে তিন মাস চা ফ্যাক্টরি বন্ধ থাকে। মার্চ-এপ্রিলে বৃষ্টি হলে আবার চা শিল্পে আসে প্রাণচাঞ্চল্য।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু