শ্রীমঙ্গলে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৭:৫১:১১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

ছবি : নিজস্ব


শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সহস্রাধিক দরিদ্র ও পথচারীর মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী' বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির বড়  কন্যা এবং শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বিশিষ্ট সমাজসেবী উম্মে ফারজানা ডায়নার উদ্যোগে রবিবার (১৭ মার্চ) বিকেলে এসব ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে ইফতার তুলে দেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রীর বড় জামাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজিবুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, জাতীয় শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাবের হোসেন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু