কমলগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত আনু কুর্মীর পাশে মেয়র জুয়েল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

কমলগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত আনু কুর্মীর পাশে মেয়র জুয়েল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০৭:৫৭:০৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত আনু কুর্মীর পাশে মেয়র জুয়েল

ছবি : নিজস্ব


আগুনে ক্ষতিগ্রস্ত যুবলীগ কর্মী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের বাসিন্দা আনু কুর্মীর হাতে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান হিসেবে শুকনো খাবার ও বস্ত্র তুলেদেন কমলগঞ্জ পৌর মেয়র, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমেদ।

সোমবার (১৮ মার্চ) দুপুর ১টায় কমলগঞ্জ পৌরসভার কার্যালয়ে ক্ষতিগ্রস্ত আনু কুর্মীর হাতে এই সহায়তা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মনু-দলই ভ্যালির সভাপতি ও ইউপি সদস্য ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতী, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, মো. তোফাজ্জল হোসাইন সহ চা শ্রমিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৬ মার্চ শনিবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে আনু কুর্মীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু