কমলগঞ্জে জনতার হাতে গরু ও ভেড়াসহ দুই যুবক আটক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে জনতার হাতে গরু ও ভেড়াসহ দুই যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৭:৩৯:৫৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে জনতার হাতে গরু ও ভেড়াসহ দুই যুবক আটক

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে জনতার হাতে গরু ও ভেড়া ছাগলসহ দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগান এলাকা থেকে তাদেরকে গরু ও ভেড়াসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের ছমেদ মিয়ার পুত্র মিনাজ মিয়া (৪০) ও একই  গ্রামের আমিন মিয়ার পুত্র শমসেদ মিয়া (৩৫)।

স্থানীয়রা জানান, শ্রীগোবিন্দপুর চা বাগানের মন্দির লাইন এলাকার ধনঞ্জয় লোহারের বাড়ির আঙিনায় খুঁটির সাথে গরু ও ভেড়া ছাগলটি বাঁধা ছিল। রাত সাড়ে ৭টার দিকে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যায়। এসময় আগে থেকে উৎপেতে থাকা চোর সদস্যরা গরু ও ভেড়া ছাগল দুটি খুঁটি থেকে খুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা দেখে ফেললে গরু ছাগল ছেড়ে পার্শ্ববর্তী চা বাগানে লুকিয়ে যায়। পরে চা শ্রমিকরা একত্রিত হয়ে চা বাগান ঘেরাও দিয়ে অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ৮টার দিকে চা গাছের নিচ থেকে দু'জনকে খুঁজে বের করা। তাদের সাথে থাকা আরেক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় উত্তেজিত চা শ্রমিকরা তাদের গণপিটুনি দিয়ে নাট মন্দিরের খুঁটির সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দিলে সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলির উপস্থিতিতে কমলগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুল বাছেত এর কাছে গরু ও ভেড়া ছাগলসহ তাদেরকে হস্তান্তর করা হয়। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা গরু চুরির কথা অস্বীকার করে।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী চোরদের ধরতে সক্ষম হয়েছে। আটককৃত দুই চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম দুইচোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু