কমলগঞ্জে এক রোহিঙ্গা আটক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

কমলগঞ্জে এক রোহিঙ্গা আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ০৫:৩৪:২৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে এক রোহিঙ্গা আটক

ছবি সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গাকে আটক করেছে।

আটক রোহিঙ্গার নাম জুবায়ের হোসেন (১৮)। গত ১২ জুলাই বুধবার বিকাল সাড়ে ৪টায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার উখিয়া থানার কুতুবপালং শরনার্থী শিবির জুবায়ের হোসেন এক দালালের সহযোগিতায় ভারত যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে। সে কুরমা চা বাগানের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মেইন পিলার ১৯০৫ নম্বর খুঁটি এলাকায় টহলরত হাবিলদার মো. মোস্তাক আহমদসহ বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে থানায় সোপর্দ করা হয়।

এব্যাপারে অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই রোহিঙ্গাকে থানায় দেয়া হয়। পরে তাকে শ্রীমঙ্গলস্থ বিজিবি ক্যাম্পে প্রেরণ করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি