কুলাউড়ায় নোংরা জায়গায় খাবার তৈরি, ভোক্তার অভিযান-জরিমানা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় নোংরা জায়গায় খাবার তৈরি, ভোক্তার অভিযান-জরিমানা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৪:৪০:০৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় নোংরা জায়গায় খাবার তৈরি, ভোক্তার অভিযান-জরিমানা

একটি দোকান তদারকি করছেন ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নোংরা জায়গায় খাবার তৈরি, খাদ্যে ক্ষতিকর দ্রব্য ব্যবহারসহ নানা অভিযোগে একাধিক দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) কুলাউড়া উপজেলা স্টেশন চৌমুহনা, উপজেলা রোড, উত্তরবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফল ও রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।

কুলাউড়া থানা পুলিশের সহায়তায় ভোক্তার অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

পর্যটকদের ভ্রমণ ভাড়া নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের নামে অপপ্রচার

অভিযানে স্টেশন চৌমুহনায় অবস্থিত ভাই মতিন ট্রেডার্সকে ২ হাজার টাকা, ঈষান ফল ভান্ডারকে ১ হাজার টাকা, উত্তরবাজারে অবস্থিত পাকন এন্ড ব্রাদার্সকে ৪ হাজার টাকা,ছামী ইয়ামী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু