বানিয়াচংয়ে বেহাল সড়ক নিয়ে দুর্ভোগে অর্ধলাখ মানুষ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বেহাল সড়ক নিয়ে দুর্ভোগে অর্ধলাখ মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ০২:৪৬:৪৬ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বেহাল সড়ক নিয়ে দুর্ভোগে অর্ধলাখ মানুষ


হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় টুপিয়াজুরি থেকে আগুয়া সড়কের ছয় কিলোমিটার। সংস্কারের অভাবে সড়কটির পিচঢালাই উঠে বড় বড় গর্তে ভরে গেছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ঘটছে দুর্ঘটনাও।

কয়েক মিনিটের এ পথের বেহাল দশায় এখন চরম দুর্ভোগে অর্ধলাখ মানুষ। তবে স্থানীয় সরকার বিভাগ বলছে, সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজের দরপত্র দেয়া হবে।

খোঁজ নিয়ে জানা যায়, টুপিয়াজুরি-আগুয়া সড়কটি ২০১৪-১৫ অর্থবছরে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। ২০২২ সালের বন্যায় সড়কে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক এ সড়ক জেলা শহরের সঙ্গে বানিয়াচংয়ের মন্দরী ইউনিয়নের অন্যতম যোগাযোগ মাধ্যম। প্রতিদিন সড়কটি দিয়ে কয়েকশ যানবাহন চলাচল করে।

হবিগঞ্জ থেকে ১৬ কিলোমিটারের সড়কের ছয় কিলোমিটারের অবস্থা একবারে বেহাল। বর্তমানে সংস্কারের অভাবে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার ১৫ গ্রামের মানুষ। সড়কজুড়ে বড় বড় গর্ত। আরসিসি অংশে ঢালাই উঠে রড বের হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে জীবনের ঝুঁকি নিয়েই যানবাহনে চড়ে সড়ক দিয়ে জেলা শহরে যেতে হচ্ছে গ্রামবাসীকে। দীর্ঘদিন থেকে এ সড়ক সংস্কার না করায় জনপ্রতিনিধিদের প্রতি ক্ষুব্ধ এলাকাবাসী।

হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামতের জন্য তালিকায় রয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত