নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ০৪:৪৭:৫৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে পূর্ব তিমির পুর গ্রামের লিলু মিয়ার পুত্র মোঃ শাহজাহান নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ মার্চ) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম তিমির পুর গ্রামে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত