খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ আর নেই
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫২ AM

খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ১১:৫৭:৩১ AM

খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ আর নেই

রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ


খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ আর নেই। বুধবার (৭ জুন) কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পী। বনানী ঘোষের মৃত্যুতে শোকাহত তার ভক্ত-অনুরাগীরা।

বাংলাদেশের ময়মনসিংহে জন্ম বনানী ঘোষের। বাবা প্রফুল্ল কৃষ্ণ ঘোষও সংগীতজ্ঞ ছিলেন। মাত্র ৪ বছর বয়স থেকে সংগীতের তালিম শুরু হয়। তাকে রুবি নামেই ডাকতেন পরিচিতরা। শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছেই রবীন্দ্রসংগীত শেখেন তিনি। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের সঙ্গে অদ্ভুত মিল ছিল তার।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এ স্বনামধন্যা শিল্পী। পরে কণিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আকাশবাণীতে অডিশন দিতে যান। শুধু রবীন্দ্রসংগীতই নয় তার গাওয়া অতুলপ্রসাদের গান, রজনীকান্তের গানসহ অন্যান্য গানেও শ্রোতাদের মন জয় করেছেন এই শিল্পী।

পরে যুক্তরাষ্ট্রে পারি জমান তিনি। ফ্লোরিডায় বসবাস করেন দীর্ঘদিন। বিদেশের মাটিতেও রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করতে কাজ করেছেন তিনি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী