নবীগঞ্জে ৬ বছরে শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা জেল হাজতে
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে ৬ বছরে শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা জেল হাজতে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০৬:০০:৫৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে ৬ বছরে শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা জেল হাজতে

ফাইল ছবি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মুদি ব্যবসায়ী জনৈক চাচার বিরুদ্ধে।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনার পর বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ধর্ষিতা শিশু ও ধর্ষক চাচাকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মামলার পর শুক্রবার (২২ মার্চ) তাকে জেল হাজতে পাঠানো হয়।

পরে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট এর কাছে শিশু জবান বন্ধী প্রদান করেছে। ভুক্তভোগী শিশুর বাবা জানান, শিশুটির বাবা ফোরকান আলী একজন কৃষক। এ জন্য তার মেয়ে স্থানীয় মাদ্রাসায় নার্সারী ওয়ানে পড়ালেখা করে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সে একই ক্লাসের বান্ধবীর বাড়িতে পড়াশুনার বিষয়ে আলোচনা করতে যায়। পথের মধ্যে একটি মুদি দোকান তার বাড়ির বাসিন্দা সম্পর্কে চাচা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপির ফুটারচর গ্রামের ইউনুছ আলীর পুত্র আনহার মিয়া (৩৫) চকলেটের প্রলোভন দিয়ে তার দোকানে নিয়ে যায়। সেখানে ফাঁকা ঘরে শিশুটিকে একা পেয়ে শিশু কন্যাকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে দোকান ঘর বন্ধ করে পালিয়ে যায়।

ঘটনাটি জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসীর সহায়তায় লম্পট আনহার মিয়াকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা ফোরকান আলী হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় আনহার মিয়াকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করেছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই মামলায় আনহার মিয়াকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শিশুর জবানবন্দি গ্রহন করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত