বড়লেখায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বড়লেখায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০৭:৪৫:৫০ পূর্বাহ্ন

বড়লেখায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বড়লেখায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।


তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব  করেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা শাখার সভাপতি মো: সিরাজ উদ্দিন।

উদীচী বড়লেখা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উদীচীর উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল লতিফ, গীতেশ চন্দ্র দাস,আব্দুল আহাদ, তারুণ্য নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য নাসের সরকার মনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ পারভেজ, অর্থ সম্পাদক মিহির দত্ত, নাট্য সম্পাদক সালমান কবির, প্রচার সম্পাদক অসিম কর, কার্যকরি সদস্য কাজল চন্দ, চমক আচার্য্য, রাজদ্বীপ দত্ত বাপন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ বড়লেখার আহবায়ক কমিটির সদস্য সুজিত দাস, টিএসএস বড়লেখার আহবায়ক দীপক দে, অভিভাবক শিল্পী রানী কর, রাজন কুমার পাল প্রমূখ।  


সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন এ উৎসবটি পালিত হয়ে আসছে। দেশে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদযাপিত করা হচ্ছে।

সভায় বাঙালি ও বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখকে ধারণ করে আনন্দমুখর পরিবেশে বর্ণিলভাবে উদযাপন করতে নানা আলোচনা, পরিকল্পনা ও মতবিনিময় করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্টানসহ আয়োজিত সকল অনুষ্ঠান  সুষ্ঠ ও বর্ণিল আয়োজন বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু