ছবি : নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরের মনতলা রেলস্টেশনের অদুরে ঝড়ে রেললাইনের উপর গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার বহরা ইউনিয়নের মনতলা রেলস্টেশন থেকে কাসিমনগর রেলস্টেশনের মাঝামাঝি গাঙ্গাইল নামক স্থানে প্রচন্ড ঝড়ে একটি গাছ ভেঙ্গে রেললাইনের উপর পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন নিকটবর্তী মনতলা রেলস্টেশনে খবর দিলে স্টেশন মাস্টার সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন।
মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: আতাউর রহমান খাদেম জানান, সাড়ে আটটার দিকে আমরা খবর পায় রেললাইনে গাছ পড়েছে। খবর পেয়ে আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিলেট থেকে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে রেখে স্থানীয় লোকজনের সহায়তায় গাছটি অপসরন করার পর ৯:৩৫ ঘটিকায় ট্রেনটিকে ছেড়ে যাওয়ার অনুমতি দেই। প্রায় চল্লিশ মিনিট পারাবত এক্সপ্রেস ট্রেনটি মনতলা রেলস্টেশনে আটকে ছিল।
এম সি




