হবিগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা!
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিয়ে না করলে আত্মহত্যার হুমকি

হবিগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০৭:৪৩:১৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা!

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবলে বিয়ের প্রলোভনে প্রেমিকার সাথে ৮ মাসের প্রেমের সম্পর্ক। বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন করতে এসে প্রেমিকের মায়ের নির্যাতনের শিকার হয়েছে প্রেমিকা।

রবিবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব রুপসংকর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নির্যাতনের স্বীকার ভুক্তভোগি লাকি আক্তার জানায়, পূর্ব রুপসংকর গ্রামের কাছাই মিয়ার ছেলে এসকাবেটর চালক কাউছার মিয়ার সাথে ৮ মাসের প্রেমের সম্পর্ক , সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন হোটেলে গিয়ে আমার সাথে দৈহিক সম্পর্কে গড়ায়। বিষয়টি জানাজানি হলে আমি তাকে বিয়ের চাপ দিলে সে আমাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে।

পরে বাধ্য হয়ে আজ রবিবার দুপুরে কাউছারের বাড়িতে আসলে তার মা আমাকে মারধোর করে আমার মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

কাউছারের বাড়িতে গিয়ে দেখা যায়, কাউছারের বাড়ির বাহিরে দাড়িয়ে আছে প্রেমিকা। হাতে কাটাছেড়ার দাগ,এ সময় সে সাংবাদিকদের জানায় সে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কাউছার তাকে বিয়ে না করলে সে আত্নহত্যারও হুমকি দেয়।

এসময় অভিযুক্ত কাউছারকে পাওয়া যায়নি, কাউছারের মা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

শ্রমিক নেতা বাচ্চু মিয়া বলেন, বিষয়টি যেহেতু শ্রমিকের তাই বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা করেছি কিন্তু ব্যার্থ হয়েছি।

মিরপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার কদর আলী বলেন, শুনেছি ঘটনাস্থলে যাচ্ছি,দেখি কি অবস্থা।

বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, বিষয়টি আমার জানা নেই, থানায় অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত