বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ১০:৩৭:৫৬ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

ছবি : নিজস্ব


দেশের সব নাগরিককে পেনশন সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার "জাতীয় পেনশন কর্তৃপক্ষ"গঠন করেছে।  উদ্দেশ্য সকল নাগরিককে পেনশন সুবিধা দেওয়া। দেশের ১৮ থেকে ৫০ বয়স পর্যন্ত যে কোন নাগরিক ৬০ বছর পর্যন্ত একটি নির্দিষ্ট হারে টাকা জমা রেখে পরবর্তীতে আজীবন জমানো টাকার হারে পেনশন পেতে থাকবেন প্রতি মাসে। প্রবাসী, প্রগতি,সুরক্ষা ও সমতা এই চারটি ক্যাটাগরিতে দেশের সব নাগরিক কে পেনশনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে পেনশন স্কীম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার(২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: সাইফুল ইসলাম, মৎস্য অফিসার বোরহান উদ্দিন,ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, এরশাদ আলী, সাদিকুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়াসহ স্হানীয় সংবাদকর্মীগন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত