চুনারুঘাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ০৭:৩০:৫৩ পূর্বাহ্ন

চুনারুঘাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

ছবি : নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটে  আশিক মিয়া (২৫) নামে এক সাজাপ্রাপ্ত যুবককে আটক করেছে  পুলিশ। সোমবার (২৫ মার্চ)  শাঁনখলা ইউনিয়ন অফিসের সামন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আশিক মিয়া উপজেলার ৫ নং শানখলা ইউপির গোড়ামী এলাকার আওয়াল মিয়ার পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারঘাট থানার উপ পরিদর্শক ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ তাকে শাঁনখলা ইউনিয়ন অফিসের সামন থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

গ্রেপ্তারকৃত আশিক মিয়া বিবাড়িয়া জেলার আখাওড়া থানায়  দায়েরকৃত মাদক মামলায়  এক বছর আট মাস এবং এক হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। পরে তাকে চুনারঘাট থানায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়।

চুনারঘাট থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত