নানা আয়োজনে লাখাইয়ে উদযাপিত মহান স্বাধীনতা দিবস।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন একেই সময়ে উপজেলার কৃষ্ণপুর বধ্যভূমি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ শে মার্চ) সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। এরপর একে একে লাখাই উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, লাখাই থানা আনসার ও ভিডিপি, উপজেলা ভূমি অফিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সমাজিক সংগঠন আওয়ামী লীগ সহ রাজনৈতিক দল স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। সকাল ৮,১৫ মিনিটে উপজেলা হ্যালিপ্যাড মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সমন্বয়ে কুচকাওয়াজ শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিশু সংগঠনের সদস্যবৃন্দের অংশগ্রহণে শরীরচর্চা প্রদর্শনী করেছেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সকাল ১১, ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া বেগম, লাখাই থানার ওসি মোঃ আবুল খায়ের, ,লাখাই থানার ওসি তদন্ত চম্প ধাম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় এড. সালেহ উদ্দিন আহমেদ, উপজেলা বি.ডিপি, কর্মকতা আব্দুল মোতালেব। কোরআন তেলাওয়ম করেন মাওলানা শকিবুল ইসলাম, শ্রী শ্রী গীতা পাঠ করেন কামনা, রঞ্জন দাশ বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট . আলী নোয়াজ শহীদ পরিবারের সন্তান আব্দুল মোমেনন বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, মুক্তিযোদ্ধা নরুল ইসলাম তাজুল ইসলাম মাঘার- হক সামছুল আহাদ মিয়া। অনলাইন প্রেসক্লাব সভাপতি হাজী' মহসিন সাদেক, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহেদ, রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম,সুমন আহমেদ,ববিজয় প্রমূখ।
স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন হাট বাজার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




