চুনারুঘাটে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী আটক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

চুনারুঘাটে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ১০:১৬:০১ পূর্বাহ্ন

চুনারুঘাটে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

ছবি : নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটে আয়মনা আক্তার (৩৬) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আকছির মিয়া (৪০) কে (২৬মার্চ)  রাত ৮টায়  আটক করেছে পুলিশ। 

এর আগে মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার ৬নং সদর ইউনিয়নের রামশ্রী গ্রামে এ ঘটনা ঘটে বলে থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানিয়েছেন। তিনি বলেছেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

স্থানীয়রা পুলিশকে সংবাদ দেওয়া হয়েছিল। অভিযুক্ত আছকির মিয়াকে আটক করা হয়েছে। নিহত আয়মনার সুরত হাল সম্মপন্ন হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহতর পরিবার সূত্রে জানা গেছে, নিহত আয়মনা বেগম বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামঐ গ্রামের ওয়াছ উল্ল্যার মেয়ে। প্রায় ২০ বছর পুর্বে চুনারুঘাট সদর ইউনিয়নের রামশ্রী গ্রামের মৃত মনজুব আলীর পুত্রের সাথে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৪ ছেলে ২ মেয়ে জন্মগ্রহণ করে।

নিহতর ভাই ওস্তার মিয়া জানায়, আমার বোনের ওপর যৌতুকের জন্য  নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল তার স্বামী আকছির মিয়া। ওই নির্যাতনের ধারাবাহিকতা মঙ্গলবার বিকেলে আয়মনার গলা টিপে হত্যা করে আছকির। আমি এ হত্যার বিচার চাই।

আয়মনার বড় মেয়ে আরিফা জানায়, কয়েকদিন ধরে বাবা মায়ের সাথে ঝগড়া করছে। মঙ্গলবার বিকেল অনুমান ৪টায় বাবা কাজে যাওয়া নিয়ে বাবা সাথে মায়ের ঝগড়া হয়। এক পর্যায়ে বাবা মা’কে বুকে ঘুষি ও দুই হাত দিয়ে গলা চেপে ধরলে মা অচেতন অবস্থায় মাটিতে পরে গিয়ে মেিয়র মৃত্যু হয়। পরে বাবা  মা’কে  হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি খুজতে থাকেন। এসময় আমরা মায়ের অবস্থা দেখে কান্নাকাটি করলে আশপাশের লোকজনের সন্দেহ হলে থানা পুলিশকে সংবাদ দেয়া হলে বাবাকে ধরে নিয়ে যায়।

এ ঘটনায় আয়মনার ভাই ওস্তার মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, ‘আয়মনার মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর  হাসপাতালে মর্গে পাঠানো হবে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এম সি



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত