রমজানের প্রথম ১৫ দিনে মসজিদে নববীতে দেড় কোটি মুসল্লি
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৯ AM

রমজানের প্রথম ১৫ দিনে মসজিদে নববীতে দেড় কোটি মুসল্লি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ১২:২৪:০৬ PM

রমজানের প্রথম ১৫ দিনে মসজিদে নববীতে দেড় কোটি মুসল্লি

ছবি: সংগৃহীত


পবিত্র রমজান মাসের প্রথম ১৫দিনে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন দেড় কোটি মুসল্লি। মক্কা শরীফে উমরাহ পালন শেষে মুসল্লিরা মদিনার মসজিদে নববীতে যান। দেড় কোটি মুসল্লির মসজিদে নববীতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন সৌদির এক কর্মকর্তা।

কাবা ও মসজিদে নববীদের দায়িত্বে থাকা জেনারেল অথরিটির তথ্য ও পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা সুলতান আল বাদ্রি জানিয়েছেন, যেসব মুসল্লি মসজিদে নববীতে এসেছিলেন তাদের স্বাগত জানানোর পাশাপাশি বেশ ভালোভাবে পরিকল্পিত সেবা দেওয়া হয়েছে।

মদিনার মসজিদে নববীর পাশেই অবস্থিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর রওজা শরীফ। এই রওজা শরীফের পাশে নামাজ আদায়ের জন্য ৫ লাখ মুসল্লিকে নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এই কর্মকর্তা। গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। বছরের সবদিনই মক্কা ও মদিনায় যান হাজার হাজার মুসল্লি। তবে রমজান আসলে এই ভিড় বহুলাংশে বৃদ্ধি পায়।

রমজানে মক্কায় আসা সব মুসল্লি যেন অন্তত একবার ওমরাহ করার সুযোগ পান সেটি নিশ্চিতে এবার একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দিয়েছে সৌদির সরকার। এছাড়া ভিড় নিয়ন্ত্রণে অন্যান্য আরও ব্যবস্থা নেওয়া হয়েছে।


এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী