কুলাউড়ায় বিজ্ঞানশিক্ষার উন্নয়ন নিয়ে সেমিনার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

কুলাউড়ায় বিজ্ঞানশিক্ষার উন্নয়ন নিয়ে সেমিনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৩ ০২:২৭:৪৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় বিজ্ঞানশিক্ষার উন্নয়ন নিয়ে সেমিনার

ছবি সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় বিজ্ঞান শিক্ষার উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এনজিও সংস্থা ওয়াফ’র আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে ও শিক্ষার্থীদের বিজ্ঞানে ভীতি দূর করে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার লক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের সভাপতিত্বে ও ওয়াফ’র সমন্বয়কারী মো. আতিকুর রহমানের উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার

তিনি ওয়াফ’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানে ভীতি দূর করে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার লক্ষে স্বস্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে হবে। সরকার, প্রশাসন ও এনজিও সংস্থা এ বিষয়ে সহযোগিতা করবে। তাহলেই উদ্দেশ্য সফল হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও তথ্য সেবা কর্মকর্তা তাছফিয়া রহমান। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়াফের নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিক।

সেমিনারে অংশ নেন রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুূুদুর রহমান, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহেদ আলী, অগ্রণী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী, কানিহাটি  উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুদ আহমদ, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক শশাঙ্ক শেখর গোস্বামী, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ আচার্য্য, গণমাধ্যম কর্মী মিন্টু দেশওয়ারা ও মাহফুজ শাকিল, এনজিও এফআইবিডিবি সত্য নাইডু প্রমুখ।

সেমিনারে একটি স্কুলকে বিশেষ উদ্যোগ নিয়ে বিজ্ঞান শিক্ষার বিশেষ পরিবর্তন আগামী ৬ মাসের মধ্যে প্রদর্শনের, বিজ্ঞান ক্লাসগুলো নিয়মিত করতে রুটিন তৈরি করে ক্লাস করা, বিজ্ঞান ল্যাব এবং বিজ্ঞান যন্ত্রপাতির নিয়মিত ব্যবহার নিশ্চিত করা, ব্যবহারিক ক্লাস পরিচালনায় দক্ষতার জন্য বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিজ্ঞান মেলাসহ অন্যান্য বিজ্ঞান কার্যক্রমে সকল প্রতিষ্ঠানকে নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি