শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ AM

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৩ ০২:২৮:২৬ AM

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

প্রতীকী ছবি


হবিগঞ্জের আজমিরীগঞ্জে চকলেটের প্রলোভনে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের খৈয়াগোপী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এবং পরে জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

এদিকে, স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। 

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকালে বদলপুর ইউনিয়নের খৈয়া গোপী গ্রামের মিষ্ট লাল দাসের ছেলে মিহির চন্দ্র দাস (৩৫) নিজের স্ত্রী সন্তান বাইরে থাকার সুযোগে প্রতিবেশী এক শিশুকে চকলেট দেয়ার প্রলোভনে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন শালিশকারী বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। কিন্তু শিশুটির অবস্থা অবনতি হলে শিশুটিকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি জেলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে মিহির চন্দ্র দাস পলাতক রয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য অটল দাস জানান- বিষয়টি লোকমুখে জানার পর আমি ঘঠনাস্থলে গিয়েছি। শিশুটির পরিবার জেলা সদরে থাকায় কথা বলতে পারিনি। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী বলেন,  খবর পেয়ে সন্ধার পরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মিহির চন্দ্র দাসকে আটকের জন্য আমাদের অভিযান  অব্যাহত রয়েছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী