বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলেছে কুয়েত
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৫ AM

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলেছে কুয়েত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৪ ১১:১১:০০ AM

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলেছে কুয়েত

ছবি: সংগৃহীত


বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি আছে সেটিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি।

কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যমগুলো। আগামী ১ জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

আগের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিত, তারা যদি বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে চাইত তাহলে তাদের কুয়েতের মধ্যেই যেসব শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকেই শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিল এবং চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধুমাত্র নতুন বিদেশি শ্রমিক নিতে পারত।

এই পদ্ধতির কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও। এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় কমাতে একই সঙ্গে শ্রমিক সংকট কমাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

গত বছর বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের একসঙ্গে দুই চাকরি বা পার্টটাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার। তবে দুই চাকরি করতে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা রাখা আছে।

পার্টটাইম চাকরিতে দিনে সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করার সুযোগ রাখা হয়েছে। তবে নির্মাণখাতে শ্রমিক সংকট থাকায় এ খাতকে এ নিয়মের বাইরে রাখা হয়েছিল।

এম সি



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী