স্ত্রীকে বিছানায় বেঁধে আগুন ধরিয়ে দিলেন স্বামী, স্ত্রীর গর্ভে যমজ সন্তানের ভ্রূণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৫ AM

স্ত্রীকে বিছানায় বেঁধে আগুন ধরিয়ে দিলেন স্বামী, স্ত্রীর গর্ভে যমজ সন্তানের ভ্রূণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৬:৩৪:০৯ AM

স্ত্রীকে বিছানায় বেঁধে আগুন ধরিয়ে দিলেন স্বামী, স্ত্রীর গর্ভে যমজ সন্তানের ভ্রূণ

সংগৃহীত


ভারতের পাঞ্জাবে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন তার স্বামী। রাজ্যের অমৃতসরের বুলেদ নঙ্গল গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে।  

পুলিশ জানিয়েছে, নিহত নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।  তার গর্ভে যমজ সন্তানের ভ্রূণ ছিল। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নিহতের নাম পিঙ্কি। আর তার স্বামীর নাম সুখদেব। 

পুলিশ জানিয়েছে, প্রায়ই ওই দম্পতি ঝগড়া করতেন। শুক্রবারও দুজনের কলহ হয়। একপর্যায়ে রাগের মাথায় স্ত্রীকে বিছানায় ফেলে দড়ি দিয়ে বাঁধেন সুখদেব। এরপর কেরোসিন ঢেলে সেখানে আগুন ধরিয়ে দেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে সবকিছু স্পষ্ট হবে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতারে তল্লাশি শুরু হয়েছে।  তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী