কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা, ব্যর্থ হয়ে গভীর রাতে ২৫ তলা থেকে লাফ তরুণীর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা, ব্যর্থ হয়ে গভীর রাতে ২৫ তলা থেকে লাফ তরুণীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৬:২১:৪৪ পূর্বাহ্ন

কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা, ব্যর্থ হয়ে গভীর রাতে ২৫ তলা থেকে লাফ তরুণীর

সংগৃহীত


বহুতল ভবন থেকে পড়ে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। নিহতের নাম তামান্না হীরাওয়াত। 

স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৪৫ মিনিটে কলকাতার কসবায় পিকনিক গার্ডেনের নস্করহাট রোডের মেঘমনি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে

পুলিশ জানিয়েছে, ঘটনার পর সঙ্গে সঙ্গেই ওই ছাত্রীকে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। তাকে পরীক্ষা করার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তামান্না সিএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সম্প্রতি একটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পিকনিক গার্ডেনের একটি বহুতল আবাসনে ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। আর তাদের বাবা দীপক হীরাওয়াত থাকেন বিদেশে। রোববার ভোরে সেই বহুতলেরই ২৫ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়।  

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও তামান্না নিজের কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই বার ব্যর্থ হয়ে রোববার ভোরে তিনি ২৫ তলা থেকে স্বেচ্ছায় ঝাঁপ দেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রথমবার তিনি কেন আত্মহত্যার চেষ্টা করেচিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।


এইচ বি বা



শীর্ষ সংবাদ: