তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৬:৩৮:৪৯ পূর্বাহ্ন

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন

সংগৃহীত



ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২১ এপ্রিল) তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


তথ্যগুলো নিশ্চিত করেছেন সহ রিটার্নিং কর্মকর্তা সালমা পারভীন,উপজেলা নির্বাচন অফিস সুত্রে  জানায়, তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন  বর্তমান উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ আলহাজ্ব আবুল হোসেন খান,আওয়ামিলীগের সহ সভাপতি আলী মর্তুজা, বাদাঘাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম,লন্ডন প্রবাসী  মিঠু রঞ্জন পাল,


উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা কৃষকলীগ সভাপতি,জিল্লুর রহমান, সুনামগঞ্জ হিজরা কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আবু সাঈদ (স্বর্ণালী হিজড়া)।

মহিলা ভাইস-চেয়ারম্যান বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খালেদা বেগম,উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, সুষমা জাম্মিল। 


সহ রিটানিং কর্মকর্তা সালমা পারভীন বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, উভয় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ০২ মে ও ভোট গ্রহণ হবে আগামী ২১ মে। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু