আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে নির্মাণ হবে ১১ সেতু, যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামোয় বড় বিনিয়োগ; আরও ৫২০ কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৮:১৫:৫৯ অপরাহ্ন

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় সুখবর দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিন উপজেলায় ৪২৩ কোটি ১০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একই সঙ্গে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১১টি সেতু নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে এক বার্তায় বিষয়টি জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় গোয়াইনঘাট উপজেলায় ৮টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি সেতু নির্মাণ করা হবে। সব মিলিয়ে দুই উপজেলায় ১১টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেটের তিন উপজেলায় মোট ৪২৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন পেয়েছে। এর মধ্যে গোয়াইনঘাটে ১৩৯ কোটি ৫০ লাখ, কোম্পানীগঞ্জে ১৫০ কোটি ৭৫ লাখ এবং জৈন্তাপুরে ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সিলেটের অবকাঠামো উন্নয়নে এ বরাদ্দ অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বার্তায় মন্ত্রী আরও জানান, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণে আরও ৫২০ কোটি টাকার একটি প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

পাশাপাশি ‘সিলেট জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ইতিমধ্যে ৪৯ কোটি ৮২ লাখ টাকার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টায় এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তিন উপজেলার যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব উদ্যোগ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে একনেকের সভা শুরু হয়। সভা শেষ হয় দুপুর সোয়া ১টায়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু