আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ে ভাইস চেয়ারম্যান পদে কার কতো ভোট
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ে ভাইস চেয়ারম্যান পদে কার কতো ভোট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৪:২৯:০৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ে ভাইস চেয়ারম্যান পদে কার কতো ভোট


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৩ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা  মো.আলাউদ্দিন মিয়া।

চেয়ারম্যান পদে কাপ প্লেট প্রতীকে তিনি ১৫ হাজার ৪৮১ টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম  প্রতিদ্বন্ধী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার কৈ মাছ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫০৩ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন প্রতিদ্বন্ধীর মধ্যে বিজয়ী হয়ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন।

তিনি তালা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী কালীপদ পাল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৭৬ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রতিদ্বন্ধীর মধ্যে বিজয়ী হয়েছেন মাহমুদা আক্তার রেপা।  ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৩৮ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী রোকসানা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৭০৮ ভোট ।

বুধবার (৮ মে)  সকাল ৮ থেকে উপজেলার ৪৩ কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। সন্ধ্যায় একে একে কেন্দ্রগুলো থেকে ফলাফল আসতে শুরু হয়। রাত সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে  বেসরকারিভকবে  ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্সকর্তা মোহাম্মদ সাইফুল আলম।

উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৬ হাজার ২৬ জন। তন্মধ্যে ৪৩ টি ভোট কেন্দ্রে ৫০ হাজার ৭৩৪ জন ভোটার চেয়ারম্যান পদ মনোনয়নে তাদের ভোট প্রদান করেন। মোট বৈধ ভোটের সংখ্যা ৪৯ হাজার ৫৭৭ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ১৫৭ টি।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রদত্ত ভোটের সংখ্যা ৫০ হাজার ৬৬৪ টি। বৈধ ভোটের সংখ্যা ৪৯ হাজার ২৭২ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৩৮৯ টি। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রদত্ত ভোটের সংখ্যা ৫০ হাজার ৬৫৩টি। বৈধ ভোটের সংখ্যা ৪৯ হাজার ৩০৯ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৩৪৪ টি।

আমাদের বানিয়াচং প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচন করেছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান আশরাফ হুসেন খান চশমা প্রতিক নিয়ে ২৬ হাজার ২৯২ ভোট পেয়ে জয়লাভ করেন।

ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়াম্যান ফারুক আমীন (উড়োজাহাজ) ৬৪২০ ভোট। আশরাফ হোসেন খান (পালকি) ৪ হাজার ৭৪৪ ভোট।

এস এম সুরুজ আলী (মাইক) ১০ হাজার ১৩৬টি ভোট, কৃষ্ণ দেব (টিউবওয়েল) ৮ হাজার ৫৯৭ ভোট, তাফাজ্জুল হক (বই) ৬ হাজার ২৩৫টি ভোট, প্রিয়তোষ রঞ্জন দেব ( বৈদ্যুতিক বাল্ব) ৪ হাজার ৭৯৯টি ভোট, আশিক মিয়া (তালা) ১৪ হাজার ৪২৭ ভোট, সৈয়দ নাসিরুল ইমাম টিয়া পাখি প্রতিকে ৫ হাজার ৮০১টি ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহানারা আক্তার বিউটি (প্রজাপতি) ৪৫ হাজার ৬৮৪ ভোট পেয়ে জয় লাভ করেন। মুক্তা রানী দাস (ফুটবল) ৩৬  হাজার ৮৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। শিউলি রানী দাস কলস প্রতিকে ৩ হাজার ৮৪২ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচনে বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৯০৮ জন। উপজেলায় ভোটার সংখ্যা থাকলেও ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিলো কম।


এলএইচ



শীর্ষ সংবাদ:

মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী