মাধবপুরে ২০কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

মাধবপুরে ২০কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৯:৩১:৫০ পূর্বাহ্ন

মাধবপুরে ২০কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে ২০কেজি গাঁজাসহ মোশারফ হোসেন (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিরাজ আলীর ছেলে। 

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নূর মোহাম্মদ এর নেতৃত্বে এএসআই আতাউল গনি মজুমদারসহ পুলিশের একটি দল মনতলা-চৌমুহনী সড়কের মেস্তুুরী বাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২০ কেজি গাঁজাসহ মোশারফ হোসান নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেন। 

এসময় আটককৃত মাদক কারবারী কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ রকিবুল ইসলাম খান জানান, আটককৃত ব্যক্তি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী