হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরাঞ্চল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ।
জানা যায়, শনিবার (১১ মে) সকালে হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামের উত্তরে ও লাখাই ইউনিয়নের চিকনপুর গ্রামের দক্ষিণ দিকে মুজিরা লোঙা নামক হাওরে একটি ধানের জমির মাটির গর্তে অর্ধেক গলিত পঁচা মৃত দেহ দেখতে পেয়ে এলাকার লোকজন লাখাই থানা পুলিশ কে খবর দিলে লাখাই থানার ওসি মোঃ আবুল খায়ের পুলিশের উপ-পরিদর্শক মৃদুল কুমার ভৌমিক ও শৈলেশ চন্দ্র সহ একদল পুলিশ ফোর্স ঘটনা স্হলে পৌছে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানায় ঘটনাস্থলে অর্ধ শরীর মরদেহের একটি হাতে বেসলাইট রয়েছে। পরে থাকা মরদেহ দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছেন মরদেহ দেখার জন্য। লাখাই ইউনিয়ন ইউপি সদস্য মোস্তাক তালুকদার বলেন দেখতে গিয়েছিলাম দুর্গন্ধে আর টিকে থাকতে পারি নাই তাই চলে আসলাম। স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভজন দাস বলেন পানির মধ্যে লাশ দুর্গন্ধে কাছে যাওয়া যায় না দেখে এসেছি পুরুষ না মহিলা তাও বুঝা যায় না ওসি স্যারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ করে থানায় নিয়ে আসি। এ ঘটনা উদঘাটনে আমরা যা যা প্রয়োজন তা আমরা চেষ্টা অব্যাহত রয়েছে।
এলএইচ




