দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি আবু জাহির
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি আবু জাহির

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৭:৪৭:৪৮ পূর্বাহ্ন

দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি আবু জাহির

ছবি: নিজস্ব


হবিগঞ্জে র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সিলেট বিভাগে চার জেলার প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন।

গতকাল শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন। এ সময় তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন অব্যাহত রাখার আশ্বাস দেন। পরে তিনি একটি ম্যাচে অংশ নিয়ে দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সুইস লীগ পদ্ধতির এই দাবা প্রতিযোগিতায় হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার ৮০ জন দাবাড়– অংশ নিয়েছেন। ৭টি করে ম্যাচ খেলেন প্রত্যেকজন।

শফিকুল বারী চৌধুরী মেহেদী মেমোরিয়াল দাবার আয়োজকরা জানান, একদিনের এই বিভাগীয় র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় ১৫ জন খেলোয়াড়কে ৩০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা প্রাক্তণ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি পুন্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুলসহ অন্যান্যরা বিশেষ অতিথি ছিলেন।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী