শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্যাংকলরি খাদে
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্যাংকলরি খাদে

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৪:৩৬:৩৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্যাংকলরি খাদে


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে এতে চালক গুরুত্বর আহত হন । 

১২ মে( রবিবার) সকাল সাড়ে ৬টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, মহাসড়ক দিয়ে সিলেট যাওয়ার পথে যমুনা কোম্পানির তেলবাহী ট্যাংকলরি (চট্ট, মেট্রো-ঢ-৪১-০৬৪০)নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা এক বাড়ির বাউন্ডারির দেয়ালে আঘাত করে। 

স্থানীয়রা জানান, অলিপুরগামী এক মেক্সী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচাতে গিয়ে ড্রাইভার মহাসড়কের পাশে এক বাড়ির বাউন্ডারির দেয়ালে আঘাত করে এতে ড্রাইভার এর এক পা ভেঙে গিয়ে গুরুত্বর আহত হয়। অল্পের জন্য মেক্সিতে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়।

স্থানীয়রা তেলবাহী ট্যাংকলরি ড্রাইভারকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।আহত ড্রাইভার মোঃ সেন্টু মিয়া(৫৫) বরিশাল জেলার মোঃ বেলায়াত খাঁন এর পুত্র। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) বদরুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ড্রাইভারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে পায়ের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।


এলএইচ



শীর্ষ সংবাদ:

মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী