বিদ্যালয়ে সাঁটানো হয়নি বঙ্গবন্ধুর ছবি, শিক্ষক-কর্মচারী বরখাস্ত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

বিদ্যালয়ে সাঁটানো হয়নি বঙ্গবন্ধুর ছবি, শিক্ষক-কর্মচারী বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৫:১৯:৪৯ পূর্বাহ্ন

বিদ্যালয়ে সাঁটানো হয়নি বঙ্গবন্ধুর ছবি, শিক্ষক-কর্মচারী বরখাস্ত


হবিগঞ্জের বানিয়াচং উপজোর মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মহসিন স্বাক্ষরিত বরখাস্তের আদেশ প্রদান করেন। বরখাস্তকৃত গণিতের শিক্ষক রিপন কুমার দাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামের ননী গোপাল দাসের ছেলে। আর অফিস সহকারী মো. রুমেন মিয়া চৌধুরী বানিয়াচং উপজেলার যশকেশরী গ্রামের মো. আব্দুল কুদ্দুছ চৌধুরীর ছেলে। জানা গেছে, শিক্ষক রিপন কুমার দাস নীতিমালাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে অবৈধভাবে নিজেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। অবৈধ দায়িত্ব নেওয়ার পর স্কুলের অফিস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পরিবর্তে তৎকালীন স্কুল সভাপতি তজম্মুল হক চৌধুরীর ছবি প্রতি স্থাপন করেন।

প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মহসিন বলেন, শিক্ষক রিপন ও অফিস সহকারী রুমেনকে সুনির্দিষ্ট দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বরখাস্ত করা হয়েছে এবং স্থায়ীভাবে বরখাস্তের প্রক্রিয়া চলছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী