হবিগঞ্জে আরও এক শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

হবিগঞ্জে আরও এক শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ১২:২০:৩১ অপরাহ্ন

হবিগঞ্জে আরও এক শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা

ফাইল ছবি


এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হবিগঞ্জে শুভ মিয়া (১৬ নামে ) আরও এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। সে সদর উপজেলার পইল পশ্চিম পাড়া গ্রামের লিলু মিয়ার ছেলে ও পইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। রবিবার (১২মে) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মারা যায়।

জানা যায়, শুভ মিয়া চলতি বছর পইল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। রবিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ইংরেজীতে  অকৃতকার্য হওয়ায় পরীক্ষায় সে ফেল করে। সেই অভিমানে পরিবারে অগোচরে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে শুভ মিয়া। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসেন।  রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ মিয়া মারা যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী