জুড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৭ AM

সভাপতি কাইয়ুম, সম্পাদক বিকাশ

জুড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৩ ০৯:২৬:০০ AM

জুড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১২টায় জুড়ী মডেল একাডেমি মিলনায়তনে সাধারণ সভাঅনুষ্ঠিত হয়।

সভায় অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা কমিটির সাবেক সভাপতি ও গুরুগৃহ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদশা মিয়া, আলফালাহ ইসলামিক একাডেমি‌ জুড়ী শাখার প্রধান শিক্ষক আজিম উদ্দিন, উপজেলা কমিটির সাবেক সভাপতি আবুল হোসেন লিটন প্রমুখ।

সাধারণ সভায় উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৫ সেশনের জন্য জুড়ী উপজেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আল ইক্বরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যালফাবেট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ দাস। 

তিন বছরের জন্য গঠিত ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলফালাহ ইসলামিক একাডেমি গোয়ালবাড়ী শাখার প্রধান শিক্ষক লোকমান হোসাইন, সহ-সভাপতি আব্দুল মুনিম ইসলামিক কেজি কেয়ারের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, সহ-সভাপতি জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শামস জাহান জুঁই, যুগ্ম সাধারণ সম্পাদক নয়াবাজার আদর্শ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক আহসান আলী একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সি এম একাডেমির প্রধান শিক্ষক আব্দুল জলিল, অর্থ সম্পাদক দক্ষিন বড়ডহর ইসলামি একাডেমির প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সহ অর্থ সম্পাদক ছোট ধামাই আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক হরিদাস রুদ্রপাল, দপ্তর সম্পাদক জায়ফরনগর মডেল একাডেমির প্রধান শিক্ষক সুমন আহমদ, সহ দপ্তর সম্পাদক আকবর আলী ভুইয়া একাডেমির সহকারী শিক্ষক অপু দাস, প্রচার সম্পাদক দুর্গাপুর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক রেকশন বেগম, সহ প্রচার সম্পাদক চাইল্ড কেয়ার কেজির প্রধান শিক্ষক রাশেদা বেগম।

কমিটির সদস্যবৃন্দ হলেন--ইব্রাহিম আলী প্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক মিনারা বেগম, হাজি মনির উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক সিমা দেব, বেলাগাও ইসলামি একাডেমির প্রধান শিক্ষক নাসিমা বেগম, আব্দুল জলিল একাডেমির সহ শিক্ষক রাজকুমার কর্মকার, আল হাসানা একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক জসিম উদ্দিন, এড্রয়েট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শিউলি বেগম। এছাড়া সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ পদাধিকার বলে এ কমিটির সদস্য থাকবেন।

সাধারণ সভা ও কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে জুড়ী উপজেলার মোট ৩৩ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংগঠনটি ১৯৯৪ সাল থেকে কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলাসহ সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় এ সংগঠনের নির্বাচিত কমিটি রয়েছে।


এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী