ময়মনসিংহের মাদক কারবারি গাঁজাসহ চুনারুঘাটে গ্রেপ্তার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ময়মনসিংহের মাদক কারবারি গাঁজাসহ চুনারুঘাটে গ্রেপ্তার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৯:০২:০৮ পূর্বাহ্ন

ময়মনসিংহের মাদক কারবারি গাঁজাসহ চুনারুঘাটে  গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাটে ১৩ কেজি গাঁজা সহ ময়মনসিংহের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

সোমবার  ১৩ মে  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সাতছড়ি সড়কের  চানপুর বাজারস্থ সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে  জুয়েল (৩৮) কে গ্রেপ্তার করেন। জুয়েলের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশিয়ারচ এলাকার মৃত জলিল মিয়ার পুত্র।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রজিত কুমার দাস জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নোহা গাড়িযোগে গাঁজার চালান পাচার হবে। এমন তথ্যের ভিত্তি অভিযান চালিয়ে 

১৩  কেজি গাঁজাসহ একটি নোহা গাড়ী  জব্দ করা হয়। পরে মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপপরিদর্শক এসআই ওমর ফারুক বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।  উল্লেখ হবিগঞ্জের  পুলিশ সুপার  আক্তার হোসেন  জেলায় যোগদানের পর  জেলা পুলিশ মাদক ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে। তাছাড়াও অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করছে জেলা পুলিশ। মাদক মুক্ত করতে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি তদন্ত প্রজিত কুমার দাস জানান।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী