শায়েস্তাগঞ্জে পুরোদমে চলছে বোরো ধান কাটা,ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে পুরোদমে চলছে বোরো ধান কাটা,ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পুরোদমে চলছে বোরো ধান কাটা,ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এখন চলছে পুরোদমে বোরো ধান কাটা। বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। শায়েস্তাগঞ্জ উপজেলায় এখন ধান কাটায় ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা।

শায়েস্তাগঞ্জ উপজেলায় এবার মোট ২ হাজার ৯শত ৭৪হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে।এ পর্যন্ত ৭১ভাগ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে।

বাকি ২৯ভাগ ধান কাটতে আরো ১সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান। 

গতকাল সোমবার ১৩ মে আলাপকালে তিনি আরো জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। কৃষকরাও এতে মহাখুশি।

এ ব্যাপারে আলাপ কালে শায়েস্তাগঞ্জ নিশাপট গ্রামের  কৃষক মোঃ আব্দুল হক জানান, তিনি এবার ১ একর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছেন। তার ধান কাটা প্রায় শেষ পর্যায়ে । ফলন ভাল হওয়ায় তিনি খুশি। তবে তিনি আরো জানান, কিছুদিন পূর্বে ঘূর্ণিঝড়ে তার  জমির খাড়া বোর ধানের গাছগোল জমিতে পড়ে যায়। 

এতে অতিরিক্ত মুজুরি দিয়ে কৃষি শ্রমিক সংগ্রহ করে জমির ধান কাটিয়েছেন। তাছাড়া ধান কাটার কৃষি শ্রমি ও সংকর থাকায় সঠিক সময়ে তিনি ধান কেটে গোলায় তুলতে কিছুটা দেরি হয়েছে। 

এ ব্যাপারে আলাপ কালে ছনাও গ্রামের কৃষক মকবুল হুসেন জানান, এবার বোরো ধানের ফলন ভাল হয়েছে। 

তাছাড়া এবছর ব্রাস্ট রোগের আক্রমনের ভয়ে অনেকেই এবার ব্রি২৯ ও ব্রি২৮ জাতের ধান রোপন না করে ব্রি ৮৯,ব্রি ৯২ ব্রি৮৮ ও বঙ্গবন্ধু ১০০ জাতের ধান রোপন করেছেন। এতে করে বিভিন্ন জাতের ধান রোপন করায় কৃষকরা একই সময়ে ধান গোলায় উঠাতে পারছেন না।এতে কিছুটা সময় লেগেছে বেশী।

তবে  তিনি আরো জানান এ বছর ধানের মূল্য গত বছরের তুলনায় কিছুটা কম। বোরো ধানের খরচ অনুপাতে কৃষকরা বর্তমান মূল্যে বাজারে বিক্রি করে বেশি লাভবান হচ্ছেন না।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী