হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে মানিক মিয়া ( ৪৫) নামে এক ব্যক্তির দুই পা খন্ডিত হয়েছে ।
মঙ্গলবার ( ১৪ মে ) ভোর বেলায় শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে পুরান থানার পেছনে এ দুর্ঘটনা ঘটে ।
জানা যায়, মঙ্গলবার সকালে মানিক মিয়া রেললাইন উপর দিয়ে হাটাহাটি করছিল । এ সময় সুরমা মেইল ট্রেনের নীচে তার দুই পা খন্ডিত হয়।
এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে নিয়ে যায় ।
চিকিৎসক তার অবস্থা আশংকা হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে ।
আহত মানিক মিয়া উপজেলার গৌরাঙ্গের চক গ্রামের মান্নান মিয়ার ছেলে ।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভোর বেলায় সম্ভবত সুরমা মেইল ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এলএইচ




