শায়েস্তাগঞ্জে ট্রাকের চাপায় সদ্য এসএসসি পাস করা সুহানের মৃত্যু
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রাকের চাপায় সদ্য এসএসসি পাস করা সুহানের মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রাকের চাপায় সদ্য এসএসসি পাস করা সুহানের মৃত্যু

ফাইল ছবি


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের চাপায় সুহান মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ মাহিন্দ্রা ট্রাক্টরের শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী থেকে এবার এসএসসি পাস করেছে। সুহান মিয়া নছরতপুর মা ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী কদর আলীর দ্বিতীয় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে সোহান মিয়া মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ মাহিন্দ্রা ট্রাক্টরের শোরুমের সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর ট্রাক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরজমিনে গিয়ে তার বাড়িতে দেখা যায়, তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ এক নজর দেখার জন্য ছুটে আসেন অনেকেই সুহানের লাশ দেখে অকালে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি, চোখের পানি আটকিয়ে রাখতে পারেননি অনেকেই। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী