লাখাইয়ে আলোচিত ক্ষিতিশ হত্যা মামলার আসামি বি-বাড়িয়া থেকে গ্রেফতার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

লাখাইয়ে আলোচিত ক্ষিতিশ হত্যা মামলার আসামি বি-বাড়িয়া থেকে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ১১:৪৮:২৬ পূর্বাহ্ন

লাখাইয়ে আলোচিত ক্ষিতিশ হত্যা মামলার আসামি বি-বাড়িয়া থেকে গ্রেফতার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাইয়ে উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন এর  গোপালপুর গ্রামের আলোচিত ক্ষিতিশ হত্যা মামলার  আসামী বি-বাড়ীয়া জেলার নাসির নগর এলাকা থেকে গ্রেফতার  করে ছে পুলিশ। গ্রেফতারকৃত তপন কুমার দাস ক্ষিতিশ হত্যা মামলার  এজাহারভুক্ত আসামী।

এ বিষয়ে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত)চম্পক দাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আবুল খায়ের এর দিকনির্দেশনায়  সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার (১৮ মে)  দিবাগত রাতে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানাধীন দক্ষিন সিংহগ্রাম আসামী তপন সরকারের শশুর বাড়ী থেকে নাসিরনগর পুলিশের সহায়তায়  গোপালপুর গ্রামের মৃত নৈয়দাবাসী সরকার এর ছেলে তপন সরকার(২৫) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। 

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার থানার মামলার তদন্তকারী চৌকস পুলিশ পরিদর্শক (ওসিতদন্ত) চম্পক দাম তথ্য প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে এজাহার ভুক্ত আসামী কে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃত আসামীকে রোববার (১৯ মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী