শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৪:৫৩:৩০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সাকিব (৩০) নামে এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার সকাল ৬টায় শায়েস্তাগঞ্জ উপজেলার  অলিপুরে সৈয়দ আবতাব উদ্দিন শাহ্ মাজার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ সাকিব চট্টগ্রামের বোয়ালখালির উপজেলার পশ্চিম কদুরখীল গ্রামের মান্নান মিয়ার ছেলে। 

সাকিবের সঙ্গে পাওয়া আইডি কার্ড অনুযায়ী সাকিব চট্টগ্রাম ম্যাফ সুজ লিমিটেডের অধীনে অ্যাম্বোসিং বিভাগের জেনারেল অপারেটর।

জানা যায়, রেললাইনের কাছে হাঁটাহাটি করছিলেন সাকিব। এ সময় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি খবর পাওয়ার পর শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসে জানালে তাদের একটি টিম ঘটনাস্থল গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী