হবিগঞ্জে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

হবিগঞ্জে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৭:০৩:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচংয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি ব্যবসা প্রতিষ্টান। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (২০ মে) সকালে বানিয়াচং উপজেলার মার্কুলী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মার্কুলী বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে যা মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সেখানে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষণে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে বানিয়াচং ফায়ার সার্ভিস লিডার মো. রিয়াজ উদ্দিন জানান, একটি ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুণে ৪টি দোকান পুড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী