‘পুলিশের কোন সদস্য পক্ষপাতিত্ব করতে পারবে না’
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

‘পুলিশের কোন সদস্য পক্ষপাতিত্ব করতে পারবে না’

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ১০:০১:০২ পূর্বাহ্ন

‘পুলিশের কোন সদস্য পক্ষপাতিত্ব করতে পারবে না’

ছবি : নিজস্ব


ষষ্ট ধাপের দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ২১ মে মঙ্গলবার। হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে আজ। এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন পিপিএম সেবা।

তিনি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোন ধরনের অবহেলা করা চলবে না। তিনি স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারের স্বদিচ্ছার কথা স্মরণ করিয়ে বলেন, পুলিশের কোন সদস্য পক্ষপাতিত্ব করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

পুলিশ সুপার বলেন, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পুলিশের। যদি কোন অপশক্তি কেন্দ্র দখল বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে তাহলে তাদের পরিণতি হবে গ্রেফতার না হয় হাসপাতাল। পুলিশ সুপার ব্রিফ্রিংয়ে বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননে সফলভাবে আমাদের দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করেছি। এ ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনেও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।"

উক্ত ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, বাহুবল নবীগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ  আবুল খয়ের,  সহকারী পুলিশ সুপার ও অন্যান্য অফিসারবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী