লাখাইয়ে শিক্ষিকা রিবন রুপা দাশের মৃত্যুর আসল রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

লাখাইয়ে শিক্ষিকা রিবন রুপা দাশের মৃত্যুর আসল রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৮:২৯:২৫ পূর্বাহ্ন

লাখাইয়ে শিক্ষিকা রিবন রুপা দাশের মৃত্যুর আসল রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের  লাখাই উপজেলার ভরপূর্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিবন রুপা দাশ  এর মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত দোষী ব্যক্তিদের কে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে   আসল রহস্য উদঘাটন এর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লাখাই উপজেলা শিক্ষা পরিবার।

সোমবার (২০মে) বিকেলে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষিকা সপ্না আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সেলিম বাহার, জুনাইদ তালুকদার, আয়েশা সিদ্দিকা, প্রানেশ গোস্বামী, প্রানেশ রঞ্জন দাশ,কাওছার মোল্লা, সমির চন্দ্র দাশ,রেজুয়ান আহমেদ প্রমূখ। 

উল্লেখ্য  শিক্ষিকা রিবন রুপা দাসের মরদেহ গত ১২ ই মে লাখাই উপজেলার ঝনঝনিয়া নদীর ব্রীজের নিকটবর্তী হাওড় থেকে উদ্ধার করা হয় রিবন রুপা দাশের মরদেহ। এ ঘটনায় তার স্বামী অজয় চন্দ্র দাশ বাদী হয়ে ৩ জন আসামীর নাম উল্লেখ করে আরো কয়েকজন অজ্ঞাত রেখে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে লাখাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী