নবীগঞ্জ উপজেলা নির্বাচনে তিনটি পদে যারা বিজয়ী হলেন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে তিনটি পদে যারা বিজয়ী হলেন

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৮:৩৫:৪৯ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে তিনটি পদে যারা বিজয়ী হলেন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান সেফু, ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শেখ ছইফা রহমান কাকলি।

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মুজিবুর রহমান শেফু (চিংড়ি মাছ) পেয়েছেন ২৫১৫৯ ভোট, বর্তমান চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২১৭৫১ ভোট, মোটর সাইকেল প্রতীকে এডভোকেট সুলতান মাহমুদ পেয়েছেন ২০৫৬৩, একে এম নুর উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীকে ১৭৯৪২ ভোট, ইমদাদুর রহমান মুকুল হেলিকপ্টার ১৭০৪৭ ভোট, বুরহান উদ্দিন চৌধুরী আনারস প্রতীকে ৩৩৭৬, আবুল খায়ের কৈ মাছ প্রতীকে ১৯৫০ ভোট, শেখ মোস্তফা কামাল কাপ পিরিচ প্রতীকে ১৯০৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সাইফুল জাহান চৌধুরী (তালা চাবি) ৩৯৭৬০ ভোট পেয়ে বিজয়ী হন, বর্তমান ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ (মাইক) প্রতীকে পান ১৮০৩৮, সিদ্দিকুর রহমান চৌধুরী বই প্রতীকে ১৮৪৪১, হেলাল চৌধুরী আইসক্রীম প্রতীকে ১২৬১, রুবেল আল মামুন তালুকদার টিউবওয়েল প্রতীকে ৬৯৪০ ভোট, অনর উদ্দিন উড়োজাহাজ প্রতীকে ৭০৪৬ ভোট, মুরাদ আহমেদ চশম প্রতীকে ১৮৮৩ ভোট, আলমগীর আহমেদ চৌধুরী সালমান বাল্ব প্রতীকে ৯৩৮১ ভোট, আব্দুল আলীম ইয়াছিনী টিয়া প্রতীকে ৬৬০৯ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (হাঁস) ২৩৫৪৪ ভোট ও বিজয়ী প্রার্থী পান শেখ ছইফা রহমান কাকলি (ফুটবল) ৮৬৬১৫ ভোট। এদিকে রাতে ঘন্টাখানেক নাটকীয়তার পর অবশেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির