শায়েস্তাগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পিএফজির সংবাদ সম্মেলন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পিএফজির সংবাদ সম্মেলন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৯:১৮:১৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পিএফজির সংবাদ সম্মেলন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌরসভার দাউদনগর বাজারস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   

৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচন এ উপজেলায় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে এই সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

পিএফজি"র সিলেট বিভাগীয় সমন্বয়ক আকলিমা চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলার সমন্বয়ক মোঃ আব্দুর রকিব।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমছে। ভোট একজন নাগরিকদের সাংবিধানিক অধিকার, নির্বাচন কেন্দ্রিক সহিংসতাজনিত ভীতি মানুষকে নির্বাচন বিমুখ করছে। তিনি প্রশাসনের কাছে প্রভাবমুক্ত, শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য অনুরোধ জানান।

 এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামিলীগের এম্বাসেডর গাজিউর রহমান ইমরান, জাতীয় পার্টির এম্বাসেডর মোঃ আব্দুস ছালাম, সুশীল সমাজের এম্বাসেডর অসীত রঞ্জন দাস মন্টু, দৈনিক ইত্তেফাকের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি আব্দুল হক রেনু, যুগান্তরের প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ ডটকমের সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, ভোরের ডাকের প্রতিনিধি মুহিন শিপন, হবিগঞ্জের মুখের প্রতিনিধি মোহাম্মদ আলী সরকার প্রমুখ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির