নবীগঞ্জে পৃথক স্থান থেকে ইয়াবা ও গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

নবীগঞ্জে পৃথক স্থান থেকে ইয়াবা ও গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৭:০০:০১ পূর্বাহ্ন

নবীগঞ্জে পৃথক স্থান থেকে ইয়াবা ও গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত দিনারপুরে বসত বাড়িতে কৌশলে ইয়াবা ও গাঁজা বিক্রি করার অপরাধে পৃথক স্থান থেকে এক মহিলা ও এক পুরুষকে বুধবার (২২ মে) সকালে গ্রেপ্তার করেছেন হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রনের লোকজন।

পরে তাদেরকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করলে হবিগঞ্জ আদালতে মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক সাজেদুল হাসান জানান- বুধবার সকালে গোপন সংবাদ পেয়েছেন নবীগঞ্জের পৃথক দুটি স্থানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া  ইউনিয়নের পূর্ব দেবপাড়া কুরুটিলা এলাকার মোঃ মায়ান মিয়ার পুত্র মায়াদ মিয়া (৪২) কে আটক করে তার ঘরে থাকা ১শ ২ পিছ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ তাকে আটক করেন।

পরে তার তথ্য অনুযায়ী ওই উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের জয়নুল মিয়ার স্ত্রী মোছাঃ শাহিনা আক্তার (৪৫) কে আটক করে তার ঘর থাকা আঁধা কেজি গাঁজা উদ্ধার করেন। দুপুরে তাদের দুজনকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রের উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম।

এব্যাপারে জানতে চাইলে-হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন,নবীগঞ্জের পৃথক স্থান থেকে ইয়াবা গাঁজাসহ একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে৷ এমনকি থানা থেকে তাদেরকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির